দেশগ্রাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দেশগ্রাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

তারাকান্দায় শশুরকে কুপিয়ে হত্যা

তারাকান্দায় শশুরকে কুপিয়ে হত্যা

 


 ময়মনসিংহের তারাকান্দায় নিজ মেয়ের জামাই কর্তৃক শশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।এই ঘটনায় মেয়ের জামাই মাহমুদুল হাসান (৩০)-কে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার ( ডিসেম্বর) বিকাল টায় উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামে।



তারাকান্দা থানা পুলিশের এসআই রায়হানুর রহমান জানান,উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামের মৃত গণি মাহমুদের ছেলে কছিম উদ্দিন (৬০) তাঁর মেয়ে দীপালি (২২)কে দুই বছর আগে বিয়ে দেন কামারগাঁও ইউনিয়নের রাইজান গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাহমুদুল হাসানের কাছে।বিয়ের পর থেকেই দাম্পত্য কলহের সূত্রপাত হয়।এরই মধ্যে তাদের ফাতেমা নামে এক কন্য সন্তানের জন্ম হয়।গত কয়েকদিন পূর্বে দাম্পত্য কলহের জেরে দীপালি মেয়ে ফাতেমা ( মাস)কে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। এদিকে শনিবার মেয়েকে নিতে কছিম উদ্দিনের বাড়িতে এসে উপস্থিত হয় জামাই মাহমুদুল হাসান।এই নিয়ে জামাই শশুরের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মাহমুদুল হাসান ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে শশুর কছিম উদ্দিনকে মারাত্মকভাবে আহত করে।এদিকে গুরুতর আহত অবস্থায় কছিম উদ্দিনকে আত্নীয়স্বজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌছালে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।





বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন তিনি জানান,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশের সহায়তায় মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের লাশ ময়নাতদন্তের জন্য মময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।



 

শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

 


ময়মনসিংহের তারাকান্দায় ৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

জানা গেছে, উপজেলার কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দিনেশের ছেলে শ্যামল (১৩) তাদের উঠানে টিউবওয়েলপাড়ে হাতমুখ ধোয়ার জন্য গেলে টিউবঅয়েল পাড়ে টিনের বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চিৎকার দিলে ঘরে থাকা তার মা অঞ্জলী রানী(৪৬) তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হলে তাকে উদ্ধার করার জন্য বড় মেয়ে লক্ষী(২১) তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হলে অঞ্জলি রানী ও লক্ষী রানী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং আহত শ্যামলকে স্থানীয় চিকিৎসা দেন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে জানান, উক্ত সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমি এবং ফুলপুর-তারাকান্দার এসপি সার্কেল জনাব আতাহারুল ইসলাম তালুকদার স্যার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরজমিনে তদন্ত করি। পরে উক্ত বিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হয় ।




শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

 


           তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত

ময়মনসিংহের তারাকান্দা সড়ক দুর্ঘটনায় উপজাতি নিহত হয়েছে। শুক্রবার ( নভেম্বর) ঢাকুয়া ইউনিয়নে টিউ- তারাকান্দা চৌরাস্তায় ঘটনা ঘটে। নিহত যুবকরা হলেন উপজেলা ঢাকুয়া ইউনিয়নের মজুয়াকান্দা গ্রামের পরাণ সাহের ছেলে প্রদীপ মানকিন (৪০), জয়চাঁদের ছেলে কেলেমেন (৪৫)

এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে স্হানীয় একটি মুড়ির মিল থেকে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত একটি মাহেন্দ্র পিকআপ মিলটি থেকে বেরিয়ে রাস্তায় আসার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত হয় স্হানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ওই দুই যুবকের মৃত্যু হয়।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লা আল মামুন জানান, পিকআপ মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। যুবকের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। ঘাতক পিকআপটি থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

রূপগঞ্জে বাইপাস সড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানে আগুন

রূপগঞ্জে বাইপাস সড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানে আগুন

 



বিএনপির-জামায়াতের ডাকা এক দফা দাবিতে অবরোধের তৃতীয় দিনে নারায়ণগঞ্জ রূপগঞ্জে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ট্রাক ও কভার্ড ভ্যানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন যানবাহন ভাঙচুরও করে। পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে শট গানের গুলি ছোড়েন। এ সময় যুবদল ও ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করে পুলিশ। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়।



আজ (২ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কুসাব এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে এসব ঘটনা ঘটে।

এদিকে, ১ নভেম্বর বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাত্রদল নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা কুসাবো এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা একটি গাছভর্তি ট্রাক ও কাভার্ড ভ্যানের গতিরোধ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ছড়িয়ে যায়। পরে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে বিক্ষুব্ধরা সামনে এগোতে থাকে। পরে পুলিশ তাদের ধাওয়া করে এবং শটগানের গুলি ছোড়ে।

ঘটনা সত্যতা স্বীকার করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এখন আর কোনো সমস্যা নেই। কেউ যদি নাশকতা করতে আসে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অপরদিকে, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম অভিযোগ করে জানান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের পক্ষে অবরোধের দ্বিতীয় দিনে ৩০০ ফুট সড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ গাড়ি ভাঙচুর বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ রিয়াজের নেতৃত্বে ৪০-৫০ জনের একদল তার রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন নিজ বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় আবু মাসুম বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যায়। তার পরিবারের সদস্যদের হামলাকারীরা প্রাণনাশসহ তার নানাধরনের হুমকি দিয়ে আসে। হামলাকারীরা ঘরে প্রবেশ করে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ, এসি ভেঙে ফেলা হয়। বাদ যায়নি টয়লেটের কমোডও। এ ছাড়া আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এছাড়া কাঞ্চন এলাকায় যুবদল নেতা আনিসুর রহমান শরীফের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে।

তবে, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানজির আহমেদ রিয়াজ তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, আবু মাছুম খুবই হিংস্র এবং সন্ত্রাসীমূলক চরিত্রধারী ছাত্রদলের একজন নেতা, তার দলের ভেতরে তাকে নিয়ে অনেক কোন্দল রয়েছে সেই কোন্দলকে কেন্দ্র করে তারা নিজেরাই ঝগড়া-বিবাদ সৃষ্টি করে বাড়ি ভাঙচুর করতে পারে। অথবা তারা নিজেরাই ভাঙচুর করে আওয়ামী লীগের সুনাম নষ্টের জন্য এমন আত্মঘাতী কাজ করতে পারে।

জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন বলেন, রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন একটি বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে রূপগঞ্জ থানার একটি টিম সেখানে গেছে। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কারা এই হামলা চালিয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার, ২ মে, ২০২৩

তারাকান্দায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ

তারাকান্দায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ

 


             

gqgbwms‡ni ZvivKv›`vq ÿz`ª I cÖvwšÍK K…l‡Ki avb ‡K‡U evwo ‡cŠu‡Q w`j hyejx‡Mi ‡bZ…e…›`| evsjv‡`k AvIqvgx hyejx‡Mi ‡Pqvig¨vb ‡kL dR‡j kvgm cik I  mvaviY m¤úv`K AvjnvR¡ ‡gvt gvBbyj ‡nv‡mb Lvb wbwLj Gi Avnev‡b mvov w`‡q ZiviKv›`v Dc‡Rjv kvLvi hyejx‡Mi AvnevqK ‡gvt Avãyj gvbœvb I hyMœ AvnevqK ‡gvt wecøe ‡nv‡mb ‡PŠayixi ‡bZ…‡Z¡ Dc‡Rjvi MvjvMvuI BDwbq‡b MZ ‡mvgevi mKvj mv‡o 10 Uvq ‡_‡K gvwbK`xi MÖv‡gi cÖvwšÍK K…lK Avãyi iwk‡`i 60 kZvsk Rwgi ‡evi avb ‡K‡U evwo wb‡q gvovB K‡i avb N‡i Zy‡j ‡`b hyejxM ‡bZ…e…›`| avb KvUvq AviI Ask MÖnY K‡ib MvjvMvuI BDwbqb cwil‡`i ‡Pqvig¨vb Avãyi ingvb ZvjyK`vimn Dc‡Rjv I BDwbqb hyejx‡Mi ‡bZvKg©x|

 

 

শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা



 সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারকে (৬০) গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজারে এ ঘটনা ঘটে।



স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান তেল সারের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা পার্টি) একদল সদস্য তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা মেরেছে তা এখনই বলতে পারছি না। আমরা ঘটনাস্থলে ব্যস্ত রয়েছি। 

দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক ঢাকা পোস্টকে বলেন, সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা এলাকায় দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া ও তাড়াশ সার্কেল) অমৃত সূত্রধর বলেন, খবর পাওয়ার পরে তাড়াশ থানা পুলিশের ওসির নেতৃত্বে একটি টিম সেখানে পাঠানো হয়েছে। ঘটনা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, আব্দুল কুদ্দুস সরকার গত ইউপি নির্বাচনের আগের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

শ্বাসরুদ্ধকর অভিযান, সুন্দরবনের গহীনে খাল থেকে উদ্ধার ১০ পর্যটক

শ্বাসরুদ্ধকর অভিযান, সুন্দরবনের গহীনে খাল থেকে উদ্ধার ১০ পর্যটক

 


৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে সাতক্ষীরার সুন্দরবনের গহীনে খালে হারিয়ে যাওয়া ১০ পর্যটক উদ্ধার হয়েছে। সুস্থ অবস্থায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় তাদেরকে উদ্ধার করা হয়।  

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আক্তার হোসেন উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 



ইউএনও বলেন, শুক্রবার সকালে যশোরের শার্শা উপজেলার পুটখালী ও বারিপোতা থেকে আসা ১০ জন পর্যটক ট্রলারযোগে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টারে যায়। বিকালে ফেরার পথে ভুলে সুন্দরবন গহীনে খালের মধ্যে হারিয়ে যায়। এক পর্যায়ে পথ খুঁজে পেতে ঘুরতে ঘুরতে ট্রলারের তেলও ফুরিয়ে যায়। এসময় পর্যটকেরা আতঙ্কিত হয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কাছে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন। 

ইউএনও আরও বলেন, মোবাইল ফোনে তাদের কথা শুনে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন, বনবিভাগ, পুলিশের সমন্বয়ে একটি ৬টি আলাদা ট্রলারযোগে সুন্দরবনের ভেতরে প্রবেশ করে তাদেরকে খুঁজতে থাকে। প্রায় ৫ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাদের সবাইকে সুস্থ অবস্থায় রাত ১০ টায় উদ্ধার করা হয়।  

উদ্ধার হওয়া পর্যটকরা উপজেলা প্রশাসনসহ উদ্ধারের কাজে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।