শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা



 সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারকে (৬০) গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজারে এ ঘটনা ঘটে।



স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান তেল সারের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা পার্টি) একদল সদস্য তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা মেরেছে তা এখনই বলতে পারছি না। আমরা ঘটনাস্থলে ব্যস্ত রয়েছি। 

দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক ঢাকা পোস্টকে বলেন, সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা এলাকায় দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া ও তাড়াশ সার্কেল) অমৃত সূত্রধর বলেন, খবর পাওয়ার পরে তাড়াশ থানা পুলিশের ওসির নেতৃত্বে একটি টিম সেখানে পাঠানো হয়েছে। ঘটনা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, আব্দুল কুদ্দুস সরকার গত ইউপি নির্বাচনের আগের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য