খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

প্রয়োজন

প্রয়োজন

 

ভালবাসা প্রিয়জন
তোমায় ছাড়া চলেনা জীবন
যে ভালবাসা টাকা আছে
সে ভালবাসা ঘুরে পিছে।

কেউ ভাবেনা প্রিয়জন
সবার শুধু টাকার প্রয়োজন
যার যত সম্পদ আছে
ভালবাসা টানে কাছে।

বাবার বাড়ী দিতে চাইলে টাকা
শ্বাশুড়ীর মুখ হয়ে যায় বাকা
স্বামী / সন্তান চাহিদা মাএ দিবে টাকা
না দিলে তুমিই – সব থেকেও – একা।

টাকার জন্য তোমার সংসারে প্রয়োজন
চাকুরীজীবি বউ সংসারে হয়না প্রিয়জন
ননদ/ নন্দাই, দেবর জা, টাকা ধার চায়
ধারের টাকা চাইতেগেলে পিঠেপরে দু”ঘা।



বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

ব্যর্থ প্রেম   সুনীল গঙ্গোপাধ্যায়

ব্যর্থ প্রেম সুনীল গঙ্গোপাধ্যায়

 



প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহঙ্কার দেয়

আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি

দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত

ছড়িয়ে যায়

আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক

অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে

হেঁটে যাই

সার্থক মানুষদের আরো-চাই মুখ আমার সহ্য হয় না

আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই

রিক্সাওয়ালাকে দিই সিগারেট

অন্ধ মানুষের শাদা লাঠি আমার পায়ের কাছে

খসে পড়ে

আমার দুহাত ভর্তি অঢেল দয়া, আমাকে কেউ

ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াটাকে

মনে হয় খুব আপন

আমি বাড়ি থেকে বেরুই নতুন কাচা

প্যান্ট শার্ট পরে

আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে

আমি নিজেই আদর করি

খুব গোপনে

আমি একজন পরিচ্ছন্ন মানুষ

আমার সর্বাঙ্গে কোথাও

একটুও ময়লা নেই

অহঙ্কারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার

মাথার পেছনে

আর কেউ দেখুক বা না দেখুক

আমি ঠিক টের পাই

অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য

আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও

আঘাত না লাগে

আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়।

 

বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত শ্রীলংকা

৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত শ্রীলংকা




৩৫৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়লো শ্রীলংকা। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের তোপে বোর্ডে ৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসেছে লংকানরা।

এর আগে বিরাট কোহলি, শুবমান গিল আর শ্রেয়াস আয়ারের ব্যাটে চড়ে ভারত দাঁড় করিয়েছে ৮ উইকেটে ৩৫৭ রানের বড় পুঁজি।

অথচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল ভারত। দলীয় ৪ রানের মাথায় রোহিত শর্মাকে (৪) বোল্ড করে লঙ্কান শিবিরকে উচ্ছ্বাসে ভাসান দিলশান মাদুশঙ্কা। কিন্তু সেই উচ্ছ্বাস মিলিয়ে গেছে এরপর।

শুবমান গিল আর বিরাট কোহলি দ্বিতীয় উইকেটে ১৭৯ বলে গড়েন ১৮৯ রানের বড় জুটি। যে জুটিতে ভর করেই বড় সংগ্রহ গড়েছে ভারত।

যেভাবে খেলছিলেন। সেঞ্চুরিটা প্রাপ্যই ছিল গিল-কোহলির। কিন্তু মাত্র ৮ রানের জন্য গিল পারলেন না তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে। কোহলিও সেই পথেই হাঁটলেন।

৯২ বলে ১১ চার আর ২ ছক্কায় সমান ৯২ রান করে মাদুশঙ্কার কাটারে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন গিল। নিজের পরের ওভারে এসে মাদুশঙ্কা তুলে নেন সেঞ্চুরির দোরগোড়ায় থাকা আরেক ব্যাটার বিরাট কোহলিকেও।

এবারও সেই কাটার। কোহলি বিভ্রান্ত হয়ে ক্যাচ তুলে দিলেন শর্ট কভারে। ৯৪ বলে ১১ বাউন্ডারিতে ৮৮ রানেই থামে কোহলির ইনিংস।

এরপর লোকেশ রাহুল (১৯ বলে ২১), সূর্যকুমার যাদব (৯ বলে ১২) ইনিংস বড় করতে না পারলেও ঝোড়ো ব্যাটিং করে দলকে সাড়ে তিনশর দরজায় নিয়ে গেছেন শ্রেয়াস আয়ার। যদিও তাকেও ফিরতে হয়েছে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে।

৫৬ বলে ৩ চার আর ৬ ছক্কায় ৮২ রানের মারকুটে ইনিংস খেলে সেই মাদুশঙ্কার শিকার হন শ্রেয়াসও। শেষদিকে রবীন্দ্র জাদেজা ২৩ বলে করেন হার না মানা ৩৪।

শ্রীলংকার পেসার দিলশান মাদুশঙ্কা ৮০ রানে একাই নেন ৫টি উইকেট।


 


বুধবার, ২০ অক্টোবর, ২০২১

হঠাৎ আইসিসির সিদ্ধান্ত পরিবর্তন, বদলাতে পারে বাংলাদেশের গ্রুপ

হঠাৎ আইসিসির সিদ্ধান্ত পরিবর্তন, বদলাতে পারে বাংলাদেশের গ্রুপ

                        

এবারের বিশ্বকাপের প্রথম পর্ব সহজেই জিতে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাবে বাংলাদেশ, এমনটাই ভেবেছিলেন সবাই। তবে প্রথম ম্যাচ স্কটল্যান্ডের কাছে হারার পর সেই স্বপ্নে লাগে বড় ধাক্কা। এখনো নিশ্চিত নয় বাংলাদেশের সুপার টুয়েলভ স্বপ্ন। এরই মাঝে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্ত বদলে ধোঁয়াশা তৈরি হয়েছে সুপার টুয়েলভের গ্রুপিং নিয়েও।

আইসিসি প্রথমে জানিয়েছিল, বাংলাদেশ প্রথম পর্বে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন বা রানার্স আপ যেটাই হোক,  সুপার টুয়েলভে তারা ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে গড়া গ্রুপ ‘টু’ তে পড়বে। কিন্তু হঠাৎই সেই সিদ্ধান্ত বদলেছে আইসিসি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বি গ্রুপ রানার্স আপ হলে এই গ্রুপে না পড়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের ‘গ্রুপ ওয়ান’ এ পড়বে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, তাদের আগে নেয়া সিদ্ধান্তে এসেছে বদল।  এর আগে গত ১৭ আগস্ট দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলংকাকে এ-১ ও বাংলাদেশকে বি-১ হিসেবে ঘোষণা দিয়েছিল তারা।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে হেরে বেশ বিপাকে পড়ে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য ওমানের বিপক্ষে ২৬ রানের জয়ে সুপার টুয়েলভে যাওয়ার সমীকরণে বেশ ভালোভাবেই টিকে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তবে বি গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কি না এ নিয়ে অনেক সংশয় আছে। স্কটল্যান্ড শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেলে আর কোনো সমীকরণই কাজে আসবে না। স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

আর স্কটিশরা হারলে এবং বাংলাদেশ পাপুয়া নিউ গিনির বিপক্ষে জিতলে যেতে হবে রান রেটের সমীকরণে। সেখানেও বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কম।

সূত্র: ডেইলি বাংলাদেশ

বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

শুরুতেই গোলে এগিয়ে গেল বাংলাদেশ

শুরুতেই গোলে এগিয়ে গেল বাংলাদেশ

 


শুরুতেই গোলে এগিয়ে গেল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের বিপক্ষে কঠিন ম্যাচে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই গোল করে এগিয়ে গেছে জামাল ভূঁইয়ার দল।

মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হয়। শুরুর দিকে কিছুটা অগোছালো খেলতে থাকে বাংলাদেশ। তবে খেলার ধারার বিপরীতে নবম মিনিটে গোল করেছেন সুমন রেজা।

জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে হেডে গোল করেন সুমন। এই ম্যাচে কোনো গোল হজম না করলে এই ব্যবধানে জিতলেই ফাইনালে উঠবে বাংলাদেশ। 

সূত্র:ডেইলি বাংলাদেশ

বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

সাকিবকাণ্ডে ‘পদত্যাগ’ করা সেই আম্পায়ারকে নিয়ে গুঞ্জন

সাকিবকাণ্ডে ‘পদত্যাগ’ করা সেই আম্পায়ারকে নিয়ে গুঞ্জন


 

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের দিকে আঙুল তুলে আম্পায়ারিংকে গুডবাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার ও সাবেক ক্রিকেটার মুনিরুজ্জামান টিংকু। এ নিয়ে গণমাধ্যম ও ক্রিকেটপাড়ায় অন্যরকম এক গুঞ্জন চলছে। 

গুঞ্জনের কারণ, ডিপিএলের ওই দুটি ম্যাচে সাকিব ও রিয়াদ যে দুই আম্পায়ারের সঙ্গে তথাকথিত ‘বাজে আচরণ’ করেছেন, তাদের কেউ নন মুনিরুজ্জামান। কিন্তু ভুক্তভোগী না হয়েও কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?

কারণ হিসেবে মুনিরুজ্জামান জানিয়েছেন, বিষয়টি আম্পায়ারদের জন্য অপমানজনক। তাই তার এমন সিদ্ধান্ত একরকম ‘প্রতিবাদ’। তিনি বলেন, ‘সম্মান একটা বড় বিষয়। আর কাজের পরিবেশটাও গুরুত্বপূর্ণ। এই দুটো কারণেই আমি আম্পায়ারিং ছাড়ছি।’

তবে মুনিরুজ্জামানের এমন ব্যাখ্যায় অনেকেই সন্তুষ্ট নন। সাকিব-রিয়াদদের আচরণকে প্রশ্নবিদ্ধ করা এ আম্পায়ারকে নিয়ে বাতাসে কিছু কথা ভাসছে। গুঞ্জন উঠেছে- পদত্যাগের আড়ালে ঘটনার মোড় অন্যদিকে ঘোরাতে চাইছেন না তো মুনিরুজ্জামান টিংকু?

কারণ বেক্সিমকো ফার্মার মানবসম্পদ বিভাগে কর্মরত আছেন মুনিরুজ্জামান। এটির ব্যবস্থাপনা পরিচালক আবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন গুঞ্জনে অবশ্য হতাশ বা বিস্মিত নন মুনিরুজ্জামান। তার মতে, বিষয়টি যে যার মতো ভাবুক। তাতে কষ্ট পাওয়ার কিছু নেই। এমনকি গুঞ্জনটি উড়িয়েও দিলেন তিনি।

এ বিষয়ে মুনিরুজ্জামান সাফ বলে দিলেন, ‘চাকরির বিষয়টি টেনে এনে এটা যদি বলেন, তা হলে সম্মান নিয়ে কথা বলে লাভটা কী? আমার মধ্যে এটা কাজ করেনি। অনেকের চিন্তায় আসতে পারে। আমার মধ্যে সেটি নেই।’

তিনি আরো বলেন, ‘আমার অন্য কোনো ইনটেনশন ছিল না। কিন্তু মানুষের ধারণা বা বিশ্বাসকে তো আমি বদলাতে পারব না। তবে একটা জিনিস বলতে পারি, আমি ভয় পাই না। এটা আমি এক ধরনের প্রতিবাদ জানিয়েছি। আমার আত্মমর্যাদাবোধ রক্ষার একটা চেষ্টাও বলতে পারেন।’

আন্তর্জাতিক প্যানেলে থাকা বাংলাদেশের চার আম্পায়ারের পর আর যাদেরকে ভালো আম্পায়ার হিসেবে ধরা হয়, তাদেরই একজন এই মুনিরুজ্জামান। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে মুনিরুজ্জামান সব মিলিয়ে ১৩টি ম্যাচে আম্পায়ারিং করেছেন। ক্যারিয়ারে তিনি ছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান। 

বুধবার, ৩০ জুন, ২০২১

আজই বার্সায় মেসির শেষ দিন?

আজই বার্সায় মেসির শেষ দিন?

 



আর মাত্র কয়েক ঘণ্টা। এর পরই সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি হয়ে যাবেন ক্লাবহীন একজন ফুটবলার! কারণ আজই বার্সায় এই ফরোয়ার্ডের শেষ দিন। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে কাতালান ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। ফলে মেসি হয়ে যাবেন ফ্রি এজেন্ট।

আপাতত কোপা আমেরিকা নিয়ে ব্যস্ত আছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু এই ব্যস্ততার মাঝেও ক্লাব বার্সেলোনার সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। স্পেনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বার্সেলোনা খুব করে চাইছে মেসি তাদের ক্লাবে থাকুক। এদিকে মেসিও ক্লাবে থাকতেই আগ্রহী।

আজ রাত ১২টার আগে নতুন চুক্তি স্বাক্ষর না হলে ফ্রি এজেন্ট হিসেবে চাইলেই অন্য যেকোনো ক্লাবে বিনা বাধায় যোগ দিতে পারবেন মেসি। তিনি চাইলে বার্সেলোনার সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে অপেক্ষা করতে পারবেন। আবার চাইলে অন্য কোনো ক্লাবেও যেতে পারবেন। অর্থাৎ আজ রাত ১২ টার পর পুরোপুরি স্বাধীন হয়ে যাবেন তিনি।

মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা শুরু হয়েছিল প্রায় ২০ বছর আগে। তৎকালীন কাতালান প্রতিনিধিরা ২০০০ সালের ডিসেম্বরে এক পেপার ন্যাপকিনে সই করিয়ে তাকে বার্সেলোনার করে নিয়েছিলেন।

সেই শুরুর পর গত ২০ বছরে আর এক মুহূর্তের জন্যও ক্লাবের সঙ্গে চুক্তি মেসির শেষ হয়নি। প্রতি বারই চুক্তি শেষ হওয়ার অনেক আগেই নতুন চুক্তিতে সই করিয়েছিল বার্সা।

বেশ কিছু সূত্র জানিয়েছে, বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তে এরই মধ্যে চুক্তির বিস্তারিত জানিয়ে দিয়েছেন। দুই পক্ষের মাঝে সমঝোতা প্রায় চূড়ান্ত। শুধু আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকী। তবে এই ঘোষণা কবে আসবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

শুক্রবার, ৭ মে, ২০২১

আসন্ন হোম সিরিজ সামনে রেখে অনুশীলনে টাইগাররা, নেই সাকিব-মোস্তাফিজ

আসন্ন হোম সিরিজ সামনে রেখে অনুশীলনে টাইগাররা, নেই সাকিব-মোস্তাফিজ



 শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে অনুশীলনে নামছে টাইগাররা। কোয়ারেন্টাইনে থাকায় অনুশীলনে যোগ দিতে পারবেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (৭ মে) দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা এই অনুশীলন।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরে গত মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। আগামী ২৩ মে মিরপুরে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। তার প্রস্তুতি হিসেবে পুরো দল প্রধান কোচের অধীনে অনুশীলনে নামছে।

এর আগে প্রাথমিক স্কোয়াডের দেশে অবস্থান করা ক্রিকেটাররা অনুশীলন শুরু করেন। যার তত্ত্বাবধানে ছিলেন মিজানুর রহমান বাবুল ও তালহা জুবায়ের। এবার সাকিব-মোস্তাফিজ বাদে দলের বাকিরা শুরু করছেন অনুশীলন।

সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

সাকিবের বিকল্প হতে পারেন লঙ্কানদের বিপক্ষে মিরাজ

সাকিবের বিকল্প হতে পারেন লঙ্কানদের বিপক্ষে মিরাজ

 


শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অলরাউন্ডার হিসেবে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন কে? সাকিব আল হাসান এই সিরিজে না থাকায় স্পিন অলরাউন্ডার মিরাজের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। বোলিংয়ে সব সময় অবদান রেখেছেন।

সবশেষ টেস্ট সিরিজে সেঞ্চুরি পেয়েছেন। সব মিলিয়ে উপমহাদেশের উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মেহেদী হাসান মিরাজ।

ধূমকেতুর মতো আগমন কিংবা রাজকীয় আবির্ভাব। টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের অভিষেকটা বলা যায় এমনই। অবশ্য অলরাউন্ডার মিরাজ নয়, বোলার হিসেবেই বেশি খ্যাতি পেয়েছেন ডানহাতি বোলার।

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকেই রেকর্ড গড়েন। ৬ উইকেট নিয়ে নাম লেখান অভিষিক্তদের তালিকায় কম বয়সী ৫ উইকেট শিকারের। এখন পর্যন্ত খেলেছেন ২৪ টেস্ট। এখানেও রেকর্ড গড়েছেন মিরাজ। কম বয়সীদের মাঝে ২৪ ম্যাচে ১০০ উইকেট ঝুলিতে পুড়েছেন। ইকোনমিটাও সমীহ জাগানিয়া ৩.২৯। সাতবার ৫ আর দুইবার ১০ উইকেট শিকারের রেকর্ডও আছে তার।

প্রত্যাশানুযায়ী ব্যাটটা হাসেনি। শেষ টেস্টে সেঞ্চুরি পেলেও আগের ইনিংসগুলোতে তেমন মেলে ধরতে পারেননি। ২৪ ম্যাচে নামের পাশে রান সংখ্যা ৮৩৬। যেখানে গড়টা মাত্র ২০.৯০। অর্ধশতক তিনটি। একমাত্র সেঞ্চুরিটি উইন্ডিজের বিপক্ষে।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে মিরাজের বোলিং ক্যারিয়ারটা আশা জাগাবে। চার ম্যাচে ১৫টি উইকেট আছে এই স্পিনারের। যেখানে ১০টি উইকেটই এসেছে লঙ্কা ভূমিতে। তাছাড়া ব্যাট হাতেও দ্বীপ দেশটিতে একটি ফিফটি রয়েছে মিরাজের। তাই তার ওপর দলের প্রত্যাশা একটু বেশি থাকবে এই সিরিজে।

১৫তম বোলার হিসেবে কম বয়সীদের মাঝে ৫ উইকেট নেয়া কিংবা পঞ্চম বোলার হিসেবে ১০ উইকেট শিকার করে দারুণ চমক দেয়া মিরাজ নিশ্চয়ই গলার কাটা হতে পারে শ্রীলঙ্কার। তাই তাকে নিয়ে আলাদা নজর থাকবে লঙ্কানদের।

তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজের ফর্মটা এই সিরিজে ধরে রাখতে পারলে, ব্যাট বলে প্রতিপক্ষকে ভোগাতে পারেন তরুণ অলরাউন্ডার। এখন দেখার পালা লঙ্কায় নিজেকে কতটা মেলে ধরতে পারেন মিরাজ।