শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

ভালুকায় স্মার্ট কার্ড বিতরণ




মো: সাহিদুজ্জামান (সবুজ) 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে।গতকাল উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বনকূয়া ও বগাজান গ্রামের ভোটারদের কাছে স্মার্ট কার্ড বিতরণ শুভ উদ্বোধন করেন ভালুকা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহমুদুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, ভালুকা মডেল থানার এসআই নজরুল ইসলাম, ২নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন সরকার, নির্বাচন অফিসের স্টাফ টিম লিডার মো:  সেলিম মিয়া উপস্থিত ছিলেন। এসময় ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী  মো: আকতার হোসেন সরকার স্মার্ট কার্ড বিতরণে সর্বাত্তক সহযোগিতা করেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য