সোমবার, ২২ নভেম্বর, ২০২১

ভালুকার হবিরবাড়ী ৫নং ওয়ার্ডকে এগিয়ে নিতে চাই (মেম্বার পার্থী হাজী মো: আব্দুস সালাম মোল্লা)




ভালুকার হবিরবাড়ী ৫নং ওয়ার্ডকে এগিয়ে নিতে চাই (মেম্বার পার্থী হাজী মো: আব্দুস সালাম মোল্লা) 

মো: সাহিদুজ্জামান (সবুজ) : ময়মনসিংহের ভালুকা ১০ নং হবিরবাড়ী আসন্য ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী হাজী মো: আব্দুস সালাম মোল্লা এলাকার উন্নয়ন ও জনগণের সেবার দ্বারা ভালুকার হবিরবাড়ী ৫নং ওয়ার্ডকে এগিয়ে নিতে চায়। তরুণ এই মেম্বার পদপ্রার্থী বলেন, ‘আগামী দিন গুলোতে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলতে চায়। দেশের অন্যতম উন্নত গ্রামে পরিণত করতে গ্রামবাসীর সহযোগিতা প্রার্থণা করছেন এ প্রার্থী। এলাকাবাসীর অনেকে বলেন,  ৫ নং ওয়ার্ডবাসীর কাছে একটা চাওয়া থাকবে, প্রার্থীর গুনাবলী, আচার -আচরণ, মানুষের প্রতি কতটুকু আন্তরিক, মানবতা, যোগ্যতা এবং অসহায় মানুষের পাশে সহোযোগিতার হাতটা যে বাড়িয়ে দেন সেই আমাদের হাজী মো: আব্দুস সালাম মোল্লা ভাই । মানুষের সেবা করার সকল গুণাবলিই তার মধ্যে আছে। তাকে সামনের ইউপি নির্বাচনে ভোট  দিয়ে সবার পাশে থাকার সহায়তা করা সকলের দায়িত্ব।  ওই ওয়ার্ডের সাধারণ জনগণ জানান, আসন্য ইউপি নির্বাচনে হাজী মো: আব্দুস সালাম মোল্লা  একজন যোগ্য পদ প্রার্থী। সে নির্বাচিত হলে গ্রামের দ্রুত উন্নয়ন হবে বলে প্রত্যাশা করি।

মেম্বার পদপ্রার্থী হাজী মো: আব্দুস সালাম মোল্লা সকলের উদ্দেশ্যে বলেন, ‘গ্রামের মানুষের কাছে একটি চাওয়া, আপনারা আমাকে একটি রাত পাহারায় আপনার মূল্যবান ভোট দিয়ে জয়ের মালা পরিধান করান, আমি আপনাদের পাঁচটি বছর পাহারা দিবো ইনশাআল্লাহ।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য