সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয় কর্মসূচীর উদ্বোধন



 ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয় কর্মসূচীর উদ্বোধন 


মো:সাহিদুজ্জামান (সবুজ) 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয় কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভালুকা উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশ্রয়ন কর্মসূচির অংশ হিসাবে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল নির্দেশনায় ভালুকা উপজেলা যুবলীগের সার্বিক সহযোগিতায় তিনটি ঘর উপহার দেওয়া হয়েছে। এসব আশ্রয় কর্মসূচীর ঘরগুলো গত ৪ই ডিসেম্বর থেকে ৬ই ডিসেম্বর পর্যন্ত কয়েক দিনে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। ঘরগুলো উপজেলার ১১নং রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামের মানসিক প্রতিবন্ধী সুরমা বেগমকে একটি ঘর, ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাশর গ্রামের অসহায় নারী হামিদা খাতুনকে একটি ঘর, ৬নং ভালুকা ইউনিয়ন মেদিলার গ্রামের মোঃ খবির উদ্দিন মুন্সীকে একটি ঘর উপহার দেওয়া হয়। এসময় উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান, সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার, সহ-সভাপতি মকবুল হোসেন, মশিউর রহমান রুবেল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ মন্ডল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, ইউপি সদস্য জহিরুল হক বিল্লাল, ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী  আব্দুস সালাম মোল্লা, মল্লিকবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুউল্লাহ সবুজ সহ স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য