বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

ময়মনসিংহের ফুলপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ফুলপুর পৌরসভা যুবদলের সভাপতি আজাহারুল হক তুলার সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক ও ফুলপুর-তারাকান্দা আসেন এমপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। তিনি বক্তব্যের শুরুতেই বি.এন.পি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও গভীর শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত নেতাকর্মীদের উদ্যেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। নেতা কর্মীদের বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ আমিনুল হক, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এড. এনায়েত উর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, হযরত আহমেদ শাকিব, আমিনুল ইসলাম নোমান, এফ এ পলাশ সরকার, যুবদল নেতা আরিফুল ইসলাম, বিল্লাল হোসেন, শাহজাহান, ছাত্রদল নেতা ওমর ফারুকসহ বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য