ময়মনসিংহ তারাকান্দায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে উত্তর বাজারস্থ ঈদগা মাঠ প্রাঙ্গনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া পূর্বে তারাকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হেকিম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,উপজেলা যুবদলে ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল ও যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র নেতা ইয়াসিন আলী,মোখলেছুজ্জামান মুকুল,আবু হানিফ,ছায়াদুল হক মন্ডল,রাকিব তালুকদার,জেলা (উত্তর) মৎস্যজীবিদলের আহবায়ক হযরত অহম্মেদ সাকিব,উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল,সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও আশরাফুল আলম,আজুহারুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলনেতা ফজলুল হক, আমির হাসান স্বপন,জহিরুল হক,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ আহাম্মেদ আকন্দ,আবু রায়হান ও ছাত্রদল নেতৃবৃন্দ।
শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
Author: Sangbadtv24
[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য