শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

ভালুকায় বাস চাপায় এক যুবকের মৃত্যু




ভালুকায় বাস চাপায় এক যুবকের মৃত্যু 


 ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে ময়লার স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে বাস চাপায় আনিস (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

স্থানীয় সুত্রে জানা যায় গতকাল রাত ১১টার সময় উপজেলার আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে ময়লার স্তুপে  নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী অজ্ঞাত বাস চাপা দিলে ঘটনাস্থলে আনিস (৩০) নামে একজনের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হয়।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আনিছ (৩০) ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের আবুল কালামের ছেলে। সে রিদিশা স্পিনিং লিঃ এর শ্রমিক বলে জানাযায়।

এর আগেও এখানে মহা সড়কের পাশে এই ময়লার স্তুপের কারণে ও পরিবেশ অধিদপ্তরের খামখেয়ালী পনায় প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি সহ বিভিন্ন রোগ বালাই ছড়িয়ে পড়ার ঘটনা ঘটছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য