তারাকান্দায় আগাম ইউপি নির্বাচন'কে সামনে রেখে ৬ নং ঢাকুয়া ইউনিয়নে কাজল সরকারের গনসংযোগ
উপজেলায় আগাম ইউপি নির্বাচন'কে সামনে রেখে ঢাকুয়া ইউনিয়নে ব্যাপক গনসংযোগ চালিয়ে যাচ্ছেন আওয়ামী সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক কাজল সরকার ।
জানা গেছে , উপজেলার ঢাকুয়া ইউনিয়নে বারইপাড়া স্কুল এর মাঠ প্রাঙ্গনে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিয় সভা ও গনসংযোগ করেন । আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমজাদ হোসেন,শিবলু,সবুজ,সুজন,এনামুল, তুষার ও মামুন,প্রমূখ।। এছাড়াও তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই দোয়া, আশির্বাদ, ভালবাসা ও সমর্থন পাচ্ছেন। আ’লীগের দলীয় প্রতীক প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী কাজল সরকার বলেন, গণসংযোগে জনগণের ভালো সাড়া পাচ্ছি। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী গ্রাম হবে শহর এই প্রতিশ্রুতি অনুযায়ী ইউনিয়ন পরিষদকে সাজাবো।
এছাড়া দলীয় মনোনয়ন পেয়ে ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ঢাকুয়া ইউনিয়ন কে মাদক, অনিয়ম ও দুর্নীতি মুক্ত করে একটি ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ,আস্থা রাখুন পাশে থাকুন।
অসহায় গরীব জনসাধারণের ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিশ্চিত করে গণমানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
তাই আমি আ’লীগের দলীয় মনোনয়ন চাচ্ছি। সেই সাথে আমার প্রিয় ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালবাসা ও সমর্থন কামনা করছি।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য