মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

ভালুকায় আঞ্চলিক শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

 


মো: সাহিদুজ্জামান (সবুজ) ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও কেক কাটা ও র্যালির মধ্য দিয়ে ভালুকা উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের উদ্যোগে ৫২তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে ১২ই মঙ্গলবার বিকেলে আঞ্চলিক শ্রমিকলীগের কার্যালয়ে আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় সভায় অতিথি বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা,জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা বিশিষ্ট শিক্ষানুরাগি আলহাজ্ব এমএ ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড.শওকত আলী,সেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার, ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ হিমু,সাজ্জাদ আহমেদ রাসেল,ইফতেখার আহমেদ সুজন প্রমূখ সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা বিশিষ্ট শিক্ষানুরাগি আলহাজ্ব এমএ ওয়াহেদের নেতৃত্বে বিশাল মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য