বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

বাবাকে লাথি মারলেন শিক্ষক ছেলে,

 


বাবাকে লাথি মারলেন শিক্ষক ছেলে, ফেসবুকে ছবি ভাইরাল


 পাবনায় শিক্ষক ছেলের হাতে চরমভাবে লাঞ্ছিত হয়েছেন এক বৃদ্ধ বাবা। বাবাকে লাথি মারাসহ লাঞ্ছিত করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পরে এই ঘটনায় বাবা মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ছেলেকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ছেলের নাম মো. মজনুর রহমান।

গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে মামলাটি করেন ভুক্তভোগী আতাউর রহমান। এর আগে সোমবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর মজনুর সকালে তার বাবার চাকরিস্থলে যায়। সেখানে অফিসে ঢুকে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে সেখানকার মোবাইল ফোনটি বাবার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেন। পরে মোবাইল ফোনটি নিয়ে মোটরসাইকেলে উঠতে চাইলে বাবা বাধা দেন। তখন তিনি বাবাকে লাথি মারেন। এ সময় বাবার সঙ্গে ধাক্কাধাক্কি ও দস্তাদস্তিও করেন। পরে আশপাশের লোকজন এসে মজনুরকে নিবৃত করে পিটুনি দিয়ে তাড়িয়ে দেয়।

ঘটনার পর ওই বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি চাটমোহর থানায় গিয়ে অভিযোগ করেন। এ সময় পুলিশ মজনুরকে ধরে থানায় নিয়ে আসে। রাত ১০টা পর্যন্ত উভয়ই থানায় অবস্থান করেন। পরে ছেলের নামে মামলা করেন বাবা।

এ ব্যাপারে চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম বলেন, বিষয়টি খুবই লজ্জাকর ও দুঃখজনক। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। বিষয়টি আমি ইউএনও স্যারকে জানিয়েছি।

চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান বাছির জানান, ছেলের বিরুদ্ধে বাবা মামলা করেছেন। আসামি থানায় আছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

সূত্র:deshergarjan


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য