শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

প্রেমিকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ার ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু

 

প্রেমিকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়ার ৮ দিন পর তরুণীর মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টোগরাইহাট এলাকায় প্রেমিকের ধাক্কায় অটোরিকশা থেকে পড়া তুলি খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

নিহত ওই তরুণী কুড়িগ্রাম পৌর এলাকার পাঠান পাড়া গ্রামের তৈয়ব আলীর মেয়ে। অভিযুক্ত প্রেমিক একই এলাকার আঃ হাকিমের ছেলে সোহাগ (২২)। গতকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়,গত ৩০ সেপ্টেম্বর জেলার রাজারহাট উপজেলায় ঘুরতে যান ওই যুগল। রাজারহাট থেকে কুড়িগ্রাম শহরে ফেরার পথে টোগরাইহাট নামক এলাকায় পৌঁছালে ওই তরুণীকে অটোরিকশা থেকে ধাক্কা মেরে পালিয়ে যান প্রেমিক। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার এ বিষয়ে একটি অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ওই তরুণী চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। বিষয়টি তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য