সোমবার, ৪ অক্টোবর, ২০২১

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত রফিকুল ইসলাম




 ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম

সম্পাদক নির্বাচিত রফিকুল ইসলাম


তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে রফিকুল ইসলাম রফিক যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। জানা গেছে,বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি মোঃ শামছুল হক (ভিপি শামছু) ও সাধারন সম্পাদক রবিউল করিম বিপ্লবকে নির্বাচিত করে ২০১ সদস্যর কমিটি গত (২৯ সেপ্টেম্বর) অনুমোদন করা হয়েছে। সেই কমিটিতে রফিকুল ইসলাম রফিক যুগ্ম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।  তিনি আগের কমিটিতে দপ্তর বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নব গঠিত কমিটিতে যুগ্ম সম্পাদক হওয়ায় রফিকুল ইসলাম রফিক,সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কে অভিনন্দন জানিয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য