ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর দায়ের কোপে ললিতা বেগম নামে ৪০ বছর বয়সী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী মো. রফিকুল ইসলাম রফিককে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ললিতা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. নায়েব আলী ফকিরের মেয়ে।
আটক রফিক বীর আহাম্মদপুর গ্রামের আবুল তালুকদারের ছেলে। তাদের সংসারে চারটি কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে একজন বিবাহিত।
জানা গেছে, ফজরের নামাজ পড়ে ঘরে এসেই দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে গুরুতর জখম করেন রফিক। এ সময় ঘরে থাকা মেয়েরা তাকে ফেরাতে গেলেও পারেননি। পরে স্থানীয়রা ললিতাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই শামীম আহাম্মেদ জানান, রফিকের সঙ্গে তার বোনের কোনো বিরোধ ছিল না। কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় তার দুলাভাই গুরুতর আহত হন। এরপর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর স্বামী অভিযুক্ত রফিককে আটক করা হয়েছে।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য