ময়মনসিংহের হালুয়াঘাটে মিকচার মেশিন বোঝাই ট্রলি উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার সকালে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কের ইটাখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সরচাপুর গ্রামের হারুন ও হবি।
হালুয়াঘাট থানার এসআই আবুল খায়ের বলেন, কাজ করতে ট্রলিতে করে মিকচার মেশিন নিয়ে আসছিলেন আট থেকে ১০ জন শ্রমিক। ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের ইটাখলায় পৌঁছাতেই ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন চারজন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য