শনিবার, ৯ অক্টোবর, ২০২১

সোনারগাঁয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 


 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনাখালী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ একটি দল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তিন হাজার ছয়’শ ৪৮পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার র‌্যাব-১১ কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোনারগাঁ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ একটি  দল বৃহস্পতিবার রাতে সোনারগাঁয়ের সোনাখালী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় কুমিল্লার কোতয়ালী থানার রাংগুরি মুন্সিবাড়ি এলাকার জহিরের ছেলে মো.  শাহ জাহান, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার তাইনথং বটতলী এলাকার আব্দুল আজিজের ছেলে আনোয়ার হোসেন  ও কুমিল্লার সদর থাবার কিষ্ণপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কৌশলে কক্সবাজার থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিল। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোনারগাঁ থানায় হস্তান্তর করে র‌্যাব।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য