সোমবার, ১ নভেম্বর, ২০২১

নারীকে পিটিয়ে ৪ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ




  নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা রেহেনা আক্তার (৩০) অভিযোগ করে বলেন আমার বাড়ীতে সন্ত্রাসীরা জোরপূর্বক প্রবেশ করে আমাকে এলোপাথারী মারধর শুরু করে।

সন্ত্রাসীরা হলেন মোঃ আলাউদ্দিন, মোঃ সিরাজ মিয়া, মোঃ সিয়াম, মোসাঃ রোকসানা, মোঃ জামাল সহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন। তারা আমার ঘরের ড্রয়ারে রক্ষিত নগদ ৪ লক্ষ টাকা, ২টি স্বর্ণের চেইন সহ অনেক জিনিসপত্র নিয়ে যায় এবং আমার অনেক ক্ষতি সাধন করে। এদিকে খোঁজ নিয়ে জানা যায় যে, রেহেনা আক্তার বর্তমানে মারাত্মক গুরুতর অসুস্থ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসাধীন আছে।

অপরদিকে রেহেনা আক্তারের স্বামী মোঃ আফজাল সংবাদকর্মী রুদ্রকে বলেন, বিগত সময় ধরে আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে ভোগ করে আসছে এই সন্ত্রাসী মহল। আমরা আদালতে একটি মামলা দায়ের করলেও তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক আমাদের সম্পত্তি দখল করে ভোগ করছে এবং সম্পত্তি থেকে আমাদেরকে একেবারে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরই জের ধরে আজ পহেলা নভেম্বর রোজ সোমবার সকালে আমার স্ত্রীর উপর অমানসিক নির্যাতন চালায় এই সন্ত্রাসী মহল। এমনকি আমার স্ত্রীর পড়নের কাপর পর্যন্ত তারা ছিড়ে ফেলে। এদিকে হাজীপুর এলাকার একই এলাকার বাসিন্দা আইনুল মিয়ার নিকট ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আমরা দেখেছি রেহেনা আক্তারকে কয়েকজন এলোপাথারী মারধর করে মারাত্মক আহত করে। পরে আমরা রেহেনা আক্তারকে দ্রæত সদর হাসপাতালে পাঠাই।

অপরদিকে উক্ত ঘটনার প্রধান আসামী মোঃ আলাউদ্দিন এর সাথে যোগাযোগ করার চেষ্টা চালালে তাকে খুঁজে পাওয়া যায় নি। অন্যান্য আসামীরা এ বিষয়ে কথা বলতে রাজি নয় এবং তারা ঘটনার বিষয়ে অস্বীকার করেন। এ বিষয়ে নরসিংদী মডেল থানার এএসআই নূর মোহাম্মদের নিকট সংবাদকর্মী রুদ্র জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি সম্পর্কে একটি অভিযোগ লেখা হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা সঠিক তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিবে বলে জানান। আইনের উর্ধ্বে কেউ নয়।


সূত্র:deshergarjan


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য