ব্যতিক্রম মসজিদ, যেখানে মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে
নীলফামারীর ডোমারে একটি ব্যতিক্রম মসজিদের সন্ধান পাওয়া গেছে। যেখানে মহিলারা জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে।
উপজেলার বাড়োগাড়ী ইউনিয়নের বাগডোকরা তেঁলীপাড়া জামে মসজিদ ২য় তলা ভবনের মধ্যে নিচ তলায় পুরুষের জামাত ও দ্বিতীয় তলায় মহিলারা একই ঈমাম দ্বারা জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে দেখা গেছে।
মসজিদ কমিটির সভাপতি আতিয়ার রহমান জানান, ডোমার কলজেপাড়া এলাকার আলহাজ্ব অধ্যাপক করিমুল ইসলামের ছেলে অর্নব করিম সেখানে মসজিদের নামে ১৩ শতক জমি দান করেন। ২০১৭ সালে সেখানে একতলা ভবনের একটি মসজিদ নির্মাণ করা হয়। সেখানে এলাকার মুসুল্লিগণ জুম্মার নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন।
দাতা সদস্য ও কমিটি সিদ্ধান্ত মতে ২০২১ সালের ২য় তলা নির্মাণ করা হয় শুধুমাত্র মহিলাদের জন্য। সেই থেকে ওই মসজিদে রমজান মাসে নিয়মিত ভাবে নিচ তলায় পুরুষ মানুষ ও দ্বিতীয় তলায় এলাকার মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজসহ তারাবীর নামাজ আদায় করে। সেই থেকে শুরু করে অদ্যবদি দুটি তলায় নিয়মিত এই কার্যক্রম চালু রয়েছে। বিশেষ করে শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে তেলীপাড়াসহ আশেপাশের এলাকার প্রায় ৪০ থেকে ৫০ জন নারী মসজিদ আসে নামাজ আদায় করতে।
সূত্র:deshergarjan
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য