সোমবার, ১১ অক্টোবর, ২০২১

চট্রগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু



  চট্টগ্রামের সদরঘাট থানার নেভাল-২ এলাকায় একটি লরির ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ ১০ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম খাদিজা (১৮) তিনি ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। জানা যায় কলেজের ক্লাস শেষে সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন খাদিজা।

সেখান থেকে বাসায় যাওয়ার সময় একটি লরি পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, সদরঘাট থানার নেভাল-২ এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কলেজ ছাত্রী খাদিজা।

এ সময় একটি লরি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক লরি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির (এসআই) নুরুল আলম আশিক বলেন, খাদিজা নামের এক কলেজ শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য