অন্তরঙ্গ মুহূর্তে ধরা, স্ত্রীর প্রেমিককে পিটিয়ে মারল স্বামী
রংপুরের পীরগঞ্জ পৌর শহরের সোনাকান্দর মহল্লায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ সময় স্ত্রীকেও মারধর করেন তিনি।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম পারভেজ ইসলাম। তিনি পীরগঞ্জ বন্দরের ইলেকট্রনিক সার্ভিসিং ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পারভেজের সঙ্গে এক নারীর পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। ঘটনার দিন শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নারীর বাড়িতে যান পারভেজ। এ সময় প্রেমিকের সঙ্গে স্ত্রীকে অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলেন স্বামী। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পারভেজের মাথায় আঘাত করেন তিনি। এছাড়া স্ত্রীকেও মারধর করেন।
পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পারভেজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার একটি সন্তান রয়েছে। তবে ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য