তারাকান্দায়
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
ময়মনসিংহের তারাকান্দায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ (২৮সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্টিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।
অপরদিকে দুপুরে গালাগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জন্মদিন পালিত হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। সভায় গালাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর।
স্বাগত বক্তব্য রাখেন গালাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মিলাদ মাহফিল ও মোনাজাত পাঠ করেন মাওলানা আবুল কাশেম।
প্রধানমন্ত্রী জন্মদিনে গালাগাঁও ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য