রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

তারাকান্দায় প্রতিবন্ধী সালাউদ্দিনের চাওয়া পূরণ করলেন ইউএনও



তারাকান্দা  প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় প্রতিবন্ধী সালাউদ্দিনের চাওয়া পূরণ করলেন ইউএনও মিজাবে রহমত। জানা গেছে,উপজেলার বিসকা ইউনিয়নের আমসোলা গ্রামের দুলাল মিয়া ও সেলিনা খাতুনের ছেলে প্রতিবন্ধী সালাউদ্দিন (২০)। সালাউদ্দিন একজন জন্ম প্রতিবন্ধী। জন্মের পর থেকে সে অনেক কষ্টে অস্পষ্ট ভাষায় কথা বলে এবং স্বাভাবিক চলাফেরা করতে পারেনা। সে দুই হাতে ভর দিয়েই চলাফেরা করতো। অসহায় দরিদ্র পিতা দুলাল মিয়াও একজন বয়স্ক মানুষ। কাজ করার শারীরিক তেমন শক্তিও নেই তার শরীরে। খুবই অভাব-অনটনে কোন রকম সংসার চলে। কয়েক দিন আগে তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি (সাংবাদিক) নাজমুল হক, প্রবিবন্ধী সালাউদ্দিনকে নিয়ে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ করে। সংবাদে একটি হুইল চেয়ারের আবেদন ছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে পড়লে (১২ সেপ্টেম্বর) রোববার তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ও তারাকান্দা উপজেলা সমাজসেবা অফিসার রুবেল মন্ডল প্রতিবন্ধী সালাউদ্দিনের বাড়ীতে গিয়ে  একটি হুইল চেয়ার উপহার দেন। হুইল চেয়ার পেয়ে ভীষণ খুশী হয় সালাউদ্দিন ও তার পরিবার। সালাউদ্দিনের মা-বাবা খুশিতে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কৃতজ্ঞচিত্তে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। এ সময় এলাকার লোকজন উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য