ময়মনসিংহে খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত
তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে শহরের সি.কে ঘোষরোড় প্রাঙ্গনে অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
এ সময় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা এস.এম আমিলুল ইসলাম ও ছাত্রদল নেতা মাছুদুল আলম মাছুদ, নাদিম সারোয়ার টিটু প্রমূখ।
এ সময় বিএনপি ও যুবদল,ছাত্রদল নেতাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য