আইসক্রিমের মধ্যে ইঁদুরের বিষ মাখিয়ে নিজের তিন সন্তানকে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তিন জনের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মানখুর্দ এলাকায়।
অভিযুক্তের নাম মহম্মদ আলি নওশাদ। তাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার স্ত্রীর সঙ্গে বিবাদ হয় নওশাদের। অভিযোগ, স্ত্রীর উপর প্রতিশোধ নিতেই নিজের তিন সন্তানকে বিষ মাখানো আইসক্রিম দেন নওশাদ। তিন শিশুই সেই আইসক্রিম খায়।
পুলিশ আরও জানিয়েছে, আইসক্রিম খাওয়ার পরই আলিশান, আলিনা এবং আরমান অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় ৬ বছরের আলিশানের। বাকি দুই ভাইবোন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৫ জুন। তবে মুম্বইয়ের সাবারবার্ন মানখুর্দ এলাকার সরকারি হাসপাতালে আলিশানের মৃত্যুর পর হাসপাতালই পুলিশকে খবর দেয়।
নওশাদের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ। মানখুর্দের সাথেনগরে একজন দিনমজুরের কাজ করে অভিযুক্ত। যদিও পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত।
নওশাদের স্ত্রী পুলিশকে জানিয়েছে, টাকা নিয়ে মাঝে মধ্যেই স্বামীর সঙ্গে প্রবল ঝামেলা হত। গত ২৫ জুন ঝগড়ার পর নিজের দিদির বাড়ি গিয়েছিলেন তিনি। সেই সুযোগেই সন্তানদের মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল নওশাদ। বাইরে নিয়ে গিয়ে তাদের বিষ আইসক্রিম কিনে দেয় সে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য