সারাদেশে ভারতীয় করোনা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় ও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউন আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে পালন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার তারাকান্দায় লকডাউন বাস্তবায়নে মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত এসময় তারাকান্দার বিভিন্ন সড়ক পরিদর্শন করেন ও মাইকিং করে জনগণকে ঘরে থাকার আহ্বান করেন। চলমান লকডাউন এ জরুরি কারন ছাড়া বাইরে আসতে নিষেধ করা হয় ও স্বাস্থ্য-বিধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এ সময় লকডাউন উপেক্ষা করে কিছু দোকানপাট খুললে প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ হয়। সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে তারাকান্দা উপজেলা প্রশাসন। প্রশাসনের এমন কর্মকাণ্ডে খুশি তারাকান্দার সচেতন নাগরিকগন।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য