শনিবার, ৩ জুলাই, ২০২১

ভিডিও কলে বিয়ে, স্বামী দেশে ফেরার আগেই লাশ হলেন স্ত্রী

 


সিঙ্গাপুর প্রবাসী ফেরদৌস হাসানের সঙ্গে মোবাইলে ভিডিও কলে বিয়ে হয় পলি খাতুনের। প্রবাসী ফেরদৌস হাসান দেশে ফেরার আগেই আত্মহত্যা করলেন স্ত্রী পলি খাতুন। সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউপির ডুমুর ইছা গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এর আগে, শুক্রবার রাতে তার নিজ ঘরে ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

নিহত পলি খাতুন বহুলী ইউপির ডুমুর ইছা গ্রামের মো. মোজ্জাম্মেল শেখের মেয়ে।

বহুলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়াল শেখ পরিবারের বরাত দিয়ে জানান, প্রায় ৩ মাস আগে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউপির দেউজি ডাঙ্গারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী ফেরদৌস হাসানের সঙ্গে ভিডিও কলে বিয়ে হয়। শুক্রবার সন্ধায় প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতের কোনো এক সময় তিনি ঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য