থালার উপর বান্ডিলে বান্ডিলে সাজানো ৫০০ টাকার নোট। তার পাশে সাজানো সোনা-রূপার প্রচুর অলংকার। এসব দেখার জন্য লোকজন ভিড়ও করছেন। একজন বলছেন, এই থালায় ২০ লাখ ৫১ হাজার টাকা, ওই থালায় ২১ লাখ টাকা আর ৪০টি সোনার গয়না এবং ৩০টি রূপার গয়না রয়েছে। প্রথমে দেখে কারো কাছে মনে হবে হয়তো প্রদর্শনী চলছে।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও দেখে অনেকের কাছে মনে হবে কোনো প্রদর্শনী হয়তো। তবে আসলে তা নয়। মূলত উত্তরপ্রদেশের শামলি জেলার একটি বিয়েবাড়ির দৃশ্য এটি। বাড়ির সামনে কনের যৌতুকের টাকা সাজিয়ে রেখে এক যুবক সেসবের হিসাব দিচ্ছিলেন। আর এসবের থেকে একটু দূরেই বসা ছিলো কনে।
জানা গেছে, কনের গায়ের গয়না দেখে অনেকে অবাক হয়েছেন। শামলির থানাভবন এলাকায় ব্যবসায়ী বাবার মেয়ের বিয়েতে এমন যৌতুকের সমাহারে অনেকেই অবাক। কেবল নগদই ছিল ৫১ লাখ টাকা। আর গয়নাসহ পাত্রকে মোট যৌতুক দেয়া হয়েছে ৬৫ লাখ টাকা।
ভিডিওটি ভাইরাল হলে আয়কর বিভাগের নজরে আসে বিষয়টি। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বিষয়টি আমাদের নয়, আয়কর বিভাগের অধীনে। তারাই এ বিষয় খতিয়ে দেখছে।
সূত্র: আনন্দবাজার

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য