ময়মনসিংহের তারাকান্দা মডেল প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার (৬ই জুলাই) তারাকান্দা বাসস্টেন্ড এলাকায় জরুরী কাজে বের হওয়া লোকজন ও রিক্সাচালকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি (আমাদের সময়) তারাকান্দা প্রতিনিধি নাজমুল হক এর নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে মাস্ক বিতরণ করেন তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তারাকান্দা মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক (তথ্যধারা) তারাকান্দা উপজেলা প্রতিনিধি শহিদুল্লাহ খান,প্রেস ক্লাবের সদস্য (ইকরা প্রতিদিন) তারাকান্দা প্রতিনিধি এম.এ.এস হুমায়ুন কবির,আজকের খবর (তারাকান্দা প্রতিনিধি) আল মামুন ও রোদেলা সকালের (রির্পোটার) মাসুদ মিয়া প্রমূখ।
ঘর থেকে জরুরী কাজে বের হলে মাস্ক ব্যবহার করে নিজে সুস্থ্য থাকি অপরকে সুস্থ্য রাখি।


0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য