নাজমুল হক,তারাকান্দা প্রতিনিধি: ময়মসিংহের তারাকান্দা উপজেলায় লকডাউনের ৫ম দিনে স্বাস্থ্যবিধি অমান্য করায় পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমান আদালতে ২৪ মামলায় ২০ হাজার ৯’শ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, সোমবার (৫ই জুলাই) উপজেলার কাশিগঞ্জ,রামপুর,গাছতলা,গোপালপুর বাজারে কঠোর বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৯টি মামলায় ১৪ হাজার ২শ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত।
এছাড়াও তারাকান্দা (সদর) বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাত শহীদ পিংকি স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান ও ভ্রাম্যমান আদালতে ১৫ মামলায় ৬ হাজার ৭শ’ টাকা জরিমানা করেন।


0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য