মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

গাজীপুর শ্রীপুরে আলিফ টিভির ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপুর্তি উদযাপন



গাজীপুরের শ্রীপুর পৌর সভার কেওয়া পুর্বখন্ড গ্রামে উর্মি সুপার মার্কেটের ২য় তলায় ৪ জুলাই রোজ রবিবার সন্ধা ৭টায় আলিফ টিভি ৭তমবর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি উৎযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কেটে আলিফ টিভির বর্ষপুর্তি সম্পন্ন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও শেষে মোনাজাত পরিচালনা করেন , দৈনিক একুশে বাণী পত্রিকার শ্রীপুর প্রতিনিধি সাইফুল ইসলাম।দৈনিক ভোরের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক হাদিউল মোড়লের সভাপতিত্বে ও আলিফ টিভির বিশেষ প্রতিনিধি সাগর আহামেদ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান ওমেদ আলী ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,আলিফ টিভির স্টাফ রিপোর্টার এস এম শামছুল হক। 




অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদকর্মীদের সমাজের বিবেক হিসেবে উল্লেখ করে বলেন, একটি সুন্দর দেশ, জাতি ও সমাজ গঠনে গনমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি এ সময় বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে গনমাধ্যম কর্মীদের সচেতন হবার আহ্বান জানান, সমাজের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি, সমস্যা, সম্ভাবনা তুলে ধরে দেশকে সামনে এগিয়ে নিতে কাজ করেন। তাদের কাজে অনেক সময় বাধা হয়ে দাঁড়ান অনেকে, তবে সবকিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াই সাংবাদিকদের কাজ।  একটি সংবাদেই উপকৃত হতে পারেন সমাজের অসহায় মানুষ। পাল্টে যেতে পারে উন্নয়নের চিত্র ,তাই সাংবাদিকদের  সততা ও নিষ্ঠার সাথে তাদের কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, বর্তমান করোনার দ্বিতীয় ঢেউ চলমান থাকায়  সকলকে সচেতন থাকার পাশাপাশি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি আহ্বাবান জানান।দর্শকনন্দিত আলিফ টেভির বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানমালার প্রশংসা করেন।এসময় অনুষ্ঠানে আরো  বক্তব্য রাখেন আলিফ টিভির স্টাফ রিপোর্টার এস এম শামছুল হক ,দৈনিক ভাওয়াল বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার মোজাহীদ ,দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার ও শ্রীপুর রিপোর্টার্স  ক্লাবের সহ সভাপতি শেখ জসিম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুর রহিম,স্বাধীন টাইমস নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম,দৈনিক গণজাগরণ পত্রিকার প্রতিনিধি বকুল,দৈনিক একুশের বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম,দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিনিধি নাইমুল ইসলাম সজিব,দৈনিক ৭১ প্রতিদিন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি শফিকুল ইসলাম দুখু, এম টিভি বাংলা শ্রীপুর প্রতিনিধি শাহ্ব আলম ,দৈনিক আলোর জগৎ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি পরাণ, দৈনিক প্রভাতী খবর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি নুরুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী গোলজার হোসেন ও কবির মিয়া সহ আরও অনেকেই..।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য