তারাকান্দায়
ঈদুল আযহা উপলক্ষ্যে
ভি জি এফ বিতরণে প্রস্তুুতি মূলক সভা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়
আসন্ন পবিত্র ঈদুল আযহা/২০২১ উপলক্ষ্যে দুঃস্থ, দূর্যোগাগ্রস্থ, অতি দরিদ্র ব্যাক্তি পরিবারের মধ্যে ভি জি এফ চাল বিতরনের লক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জুলাই/২১)উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদ্বীপ চক্রবর্তী, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী (নয়ন), সিনিয়র সহ সভাপতি মেজবাউল আলম রুবেল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকারিয়া আরম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকঁন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তারাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তার এম এ জব্বার,যুগ্মসাধারন সম্পাদক গালাগাঁও ইউ,পি চেয়ারম্যান জিয়াউল হক জিয়া সহ ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমূখ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম তালুকদার জানান ১০ ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য ৬৭ হাজার ৬১৫ জনের ভি জি এফ কার্ডের বিপরীতে প্রতি জন ১০ কেজি হারে ৬৭৬.১৫০ মেঃটন ভি জি এফ চালের বরাদ্দ পাওয়া গেছে।এ বরাদ্দ থেকে তারাকান্দা ইউঃ ভি জি এফ কার্ডের সংখ্যা ৮২৬৪ বরাদ্দ ৮২.৬৪০মেঃটন,বানিহালা ইউঃ কার্ডের সংখ্যা ৫৯৩১ বিপরীতে ৫৯.৩১০ মেঃটন, কাকনি ইউঃ কার্ডের সংখ্যা ৬৩৭৮ বরাদ্দ চাল ৬৩.৭৮০ মেঃটন,গালাগাঁও ইউঃ কার্ডের সংখ্যা ৭২৬৪ বরাদ্দ ৭২.৬৪০ মেঃটন,বালিখা ইউঃ কার্ডের সংখ্যা ৬৮৭৪ বরাদ্দ ৭২.৬৪০ মেঃটন,ঢাকুয়া ইউঃ কার্ডের সংখ্যা ৫৯৯৯ বরাদ্দ ৫৯.৯৯০ মেঃটন,রামপুর ইউঃ কার্ডের সংখ্যা ৬০৪৩ বরাদ্দ ৬০.৪৩০ মেঃটন, কামারিয়া ইউঃ কার্ডের সংখ্যা ৭১৩২ বরাদ্দ ৭১.৩২০ মেঃটন,কামারগাঁও ইউঃ কার্ডের সংখ্যা ৫৫৭২ বরাদ্দ ৫৫.৭২০ মেঃটন,বিসকা ইউঃ কার্ডের সংখ্যা ৮১৫৮ বরাদ্দ ভি জি এফ চালের পরিমান ৮১.৫৮০ মেঃটন।
সবার সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন ভি জি এফ কেন্দ্রে প্রতিদিন সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বরাদ্দ ভি জি এফ বিতরনের জন্য সময় নির্ধারন করে ১১ জুলাই থেকে ১৫ জুলাই-২০২১ তারিখের মধ্যে ভি জি এফ বিতরন করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।


0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য