ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মহব্বতপুর গ্রামে ফাঁসিতে ঝুলে এক গৃহবধূর আত্নহত্যার ঘটনা ঘটেছে।
গতকাল (৭ জুলাই) রাতে স্বামী আবু হানিফার (৩০) বাড়িতে বসত ঘরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূ শিল্পী আক্তার(২৬) আত্নহত্যা করেছেন বলে দাবি স্বজনদের। এলাকাবাসী জানান -আবু হানিফা একজন মুদি দোকানী।
সে বিবাহিত এবং দুই সন্তানের জনক।এমতাবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে কুমিল্লার করিমপুর এলাকার শিল্পী আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাঁর।প্রায় এক যুগ ধরে আগের স্ত্রী লিপি আক্তারের সাথে দাম্পত্য সম্পর্কে থাকাবস্থায় প্রায় সাড়ে ৩ মাস পূর্বে আবু হানিফা শিল্পী আক্তারকে বিয়ে করে।গতকাল রাতে শিল্পী আক্তার বসতঘরে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে বলে দাবি আবু হানিফার স্বজনদের।


0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য