বুধবার, ১৬ জুন, ২০২১

তারাকান্দায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

 

     


একযুগ পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানা পুলিশ সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত হাসেম (৫৫)কে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, তারাকান্দা থানার এস আই আল নোমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসেমকে কিশোরগঞ্জ সদর উপজেলার সাঁওতাল এলাকা থেকে গত সোমবার গ্রেপ্তার করেছে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল খায়ের জানান, একযুগের পলাতক ধৃত আসামি গৌরীপুর থানার মামলা নং১১(১২)৯২ জিআর ৯৭()৯২ ধারা ৩৯৫/৩৯৭ এর বছরের সশ্রম কারাদণ্ড হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে মাসের সশ্রম কারাদণ্ডের দন্ডিত পলাতক আসামি। ধৃত আসামি তারাকান্দা থানার বিসকা ইউনিয়নের কুঠুরাগাও গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য