বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

তারাকান্দায় দ্বিতীয় পর্যায়ে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীনদের গৃহ প্রদান

 




ময়মনসিংহের তারাকান্দায় আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কতৃক মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি গৃহ প্রদান(২য় পর্যায়) কার্যক্রমের উপর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

প্রেস কনফারেন্সে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজাবে রহমত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক।

সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর,সাধারণ সম্পাদক মোঃবাবুল মিয়া সরকার,সহ-সভাপতি মেজবাউল আলম রুবেল চৌধুরী,তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম প্রমূখ।

উল্লেখ্য মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে দ্বিতীয় পর্যায়ে নির্মাণাধীন গৃহ সমূহ আগামী ২০ জুন ২০২১ মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন হস্তান্তর করবেন।

বিষয়ে ব্যাপক প্রচারের স্বার্থেই তারাকান্দা উপজেলার সকল সাংবাদিকদের সাথে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়

 


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য