রাজশাহীর বাঘায় বিদ্যুৎ স্পৃষ্টে আবদুর রাজ্জাক (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫-জুন) রাত ৮ টায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার বাউসা ইউনিয়নের ধনদহ বিনিময় পাড়া গ্রামের মৃত অলিম উদ্দিনের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায় , মঙ্গলবার রাত ৮ টার দিকে আবদুর রাজ্জাক এর ঘরের সিলিং ফ্যান নষ্ট হয়ে যায়। এ সময় বিদুৎতের সুইচ বন্ধ না করে তিনি ফ্যান খুলতে যান। এ সময় বিদুৎ স্পৃষ্টে ছিঁটকে পড়ে ঘরের মেঝেতে পড়ে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে ঐ গ্রামের একজন পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে গ্রামীণ চিকিৎসকের কথা বিশ্বাস না করে পরিবারের লোকজন আব্দুর রাজ্জাককে রাত ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শারমিন আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বাউসা ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, ঘটনাটি শুনেছি। আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। বুধবার(১৬-জুন) সকালে তার দাফনও সম্পন্ন হয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য