বুধবার, ১৬ জুন, ২০২১

হাতিয়ায় কোপা সামছু অস্ত্র ও গুলিসহ গ্রেফতার



 নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চাঞ্চল্যকর ইউপি সদস্য রবীন্দ্র হত্যা মামলা ও জোবায়ের হত্যা মামলার আসামি মো.সামছুল ওরফে কোপা সামছুকে (৪৫) অস্ত্রও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাতে তাকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী ঘাট থেকে নৌকা তৈরীর ডেক থেকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ এলজি, ২ রাউন্ড গুলি, ১ হাতুড়ি জব্দ করা হয়।গ্রেফতারকৃত মো.সামছুল ওরফে কোপা সামছু জাহাজমারা ইউনিয়নের মো.সাইদুল হক প্রকাশ সধু মাঝির ছেলে।

বুধবার (১৬ জুন) সকাল ১১টায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত (৯ জুন) দিবাগত গভীর রাতে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ইউপি সদস্য রবীন্দ্রচন্দ্র দাসকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

সে ওই হত্যা মামলার ২০ নং আসামি এবং গত ১৯ মে পূর্ব বিরোধের জের ধরে সোনাদিয়া ইউনিয়নে জোবায়েকে কুপিয়ে হত্যা করা হয়। সে ওই হত্যা মামলার ৮নং আসামি।

ওসি আবুল খায়ের বলেন,গ্রেফতারকৃত আসামিকে দুপুরের দিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য