শনিবার, ১৯ জুন, ২০২১

তারাকান্দায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ




তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালনে ময়মনসিংহ বিভাগীয় টিমের ছাত্রদলের নেতৃবৃন্দ'র উপর পুলিশ কতৃক বর্বরোচিত হামলা ও মিথ্যা মামলা'র প্রতিবাদে আজ শনিবার তারাকান্দায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 বিক্ষোভ মিছিল শেষে  ও সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। 

তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি'র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন 

  উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি আজহার হোসেন তালুকদার, এ কে এম মাসুদ,যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন,ফুলপুর পৌরসভা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ.এইচ.এম জুয়েল,রনজিত শর্মা কাঞ্চন, রুবেল মিয়া, সদস্য মোবারক খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আমির হাসান স্বপন,ছাত্রনেতা আল আমিন,শামিম,মাজেদুল,আরিফ মন্ডল,ফাহিম,মোনতাছির,কায়েস,মিয়াদ,শিশির,সুজন,কেফায়েত, শামিম,আশিক,আজহারুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

     উল্লখ্য... ময়মনসিংহে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ ৩৮ জনের নাম উল্লেখ করে ২টি মামলা করেছে পুলিশ। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৪০০-৫০০ ব্যক্তিকে। এখন পর্যন্ত পুলিশ একাদিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

এদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার সংঘর্ষের ঘটনায় পুলিশ বিনা উসকানিতে হামলা ও গুলিবর্ষণ করে। এতে ছাত্রদলের ২০ নেতা–কর্মী আহত হন, তাঁদের মধ্যে ১৭ জন গুলিবিদ্ধ হন। সংঘর্ষের পর থেকে ২৮ নেতা–কর্মী নিখোঁজ রয়েছেন এবং পুলিশ ২২টি মোটরসাইকেল জব্দ করেছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য