শনিবার, ১৯ জুন, ২০২১

পীরগঞ্জে শালবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার



 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ জুন) বিকালে উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের সাগুনী রাবার ড্যাম এলাকার শালবাগানের ভিতর থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায় শাল গাছের সাথে কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা ও ৮নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় বলেন,স্থানীয়রা মৃত অবস্থায় বৃদ্ধা মহিলার লাশ দেখতে পেয়ে আমাকে ও পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন,লাশ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য