মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

বরযাত্রীর গাড়ি আটকালো ভ্রাম্যমাণ আদালত, জরিমানা দিয়ে বাড়ি ফিরল নাবালক বর

 



লকডাউনের বিধি-নিষেধ উপেক্ষা করে বিয়ে করতে যাওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতে ধরা খেয়ে জরিমানা দিয়ে ফিরে গেলেন নাবালক বর। সোমবার দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই ঘটনা ঘটে। 

সাতক্ষীরা থেকে কালীগঞ্জ অভিমুখে যাওয়া বরসহ বরের আত্মীয় স্বজনবাহী মাইক্রোবাসটি আটক করেন দেবহাটার ইউএনও তাছলিমা আক্তার। তারা বিয়ের উদ্দেশ্যে কালীগঞ্জ উপজেলার চালতেবাড়িয়া গ্রামে কনের বাড়িতে যাচ্ছিলেন বলে জানালে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা নিয়ে বাড়ি ফিরিয়ে দেন ইউএনও। পাশাপাশি কনের বাড়িতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কালীগঞ্জের ইউএনওকে বিষয়টি অবহিত করেন তিনি।

ইউএনও তাছলিমা আক্তার বলেন, লকডাউন উপেক্ষা করে সদর উপজেলার বৈচনা থেকে মহিদুল ইসলামের ছেলে অপ্রাপ্ত বয়স্ক আবু রায়হানসহ তার আত্মীয় স্বজনরা বিয়ের উদ্দেশ্যে কালীগঞ্জের চালতেবাড়িয়া গ্রামে যাচ্ছিল। পথে গাজীরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত চলাকালীন তাদেরকে বহনকারী মাইক্রোবাসটি আটক করা হয়। পরে জরিমানা ও মুচলেকা নিয়ে তাদেরকে পুনরায় বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য