মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

চাঞ্চল্যকর ইকবাল হত্যার ৮ দিন পেরিয়ে গেলেও খুনীদের কেউ ধরা পড়েনি।

 


ময়মনসিংহের তারাকান্দায় পলিটেকনিক শিক্ষার্থী চাঞ্চল্যকর ইকবাল(১৯) হত্যার দিন পেরিয়ে গেলেও খুনীদের কেউ ধরা পড়েনি।খুনীদের গ্রেফতার বিচারের দাবীতে আহাজারী বাড়ছে স্বজনদের।পুত্র হারা পিতা-মাতা চান গ্রেফতার হোক খুনীরা।বিচার হোক ইকবাল হত্যাকান্ডের।

৩১ মে রাত আনুমানিক ১০ ঘটিকার সময় থেকে নিখোঁজ হবার পর পাড় হয়ে যায় দিন,সন্ধান মিলেনি জীবিত ইকবালের।৬ষ্ঠ দিনে অর্থাৎ জুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামে নিহত ইকবালের বাড়ীর ২০০ মিটার দূরে হাউজি খেলার মাঠের পিছনে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে মিলে ইকবালের মরদেহ।মরদেহ প্রাপ্তির পর দিন পেরিয়ে গেলেও খুনিদের ধরতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।স্বজনদের মধ্যে দিন দিন বাড়ছে উদ্বেগ-উৎকন্ঠা।দোষীদের গ্রেফতার চায় এলাকাবাসী।

উল্লেখ্য যে,ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পলাশকান্দা গ্রামের আব্দুর রউফের পূত্র রুমডো পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী মো.শাহীনুর আলম ওরফে ইকবাল গত ৩১ মে রাতে  ১০ টার দিকে পাশের সাজ্জাদ এর দোকানে চা খাওয়ার কথা বলে বের হয়।এরপর থেকেই নিখোঁজ ছিল সে।  অনেক খোঁজাখুঁজির পর জুন তারাকান্দা থানায় ইকবালের বাবা একটি সাধারণ ডায়েরি করেন।ঠিক দিনের দিন ইকবালের লাশ উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ।একই দিনে ময়নাতদন্ত শেষে পুলিশ তার পরিবারের লোজনদের কাছে লাশ হস্তান্তর করে এবং সেইদিনই রাত সাড়ে টায় তাঁর নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে  দাফন করা হয় ইকবালের মরদেহ।

হত্যাকান্ডটির বিষয়ে বিগত জুন-২০২১ তারিখে তারাকান্দা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে।তারাকান্দা থানা মামলা নং-৪।এতে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা,গুম এবং দন্ডবিধির ৩৪ ধারায় অপরাধের কথা বলা হয়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনী খুনীদের ধরতে জোর প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে।এলাকাবাসীর দাবি এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে।তাঁরা উদ্বেগ-উৎকন্ঠায় দিনাতিপাত করছেন।সেই সাথে দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য