মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

নকল বিড়ি বিক্রি করায় অভিযানে ফুলপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা



 ময়মনসিংহের ফুলপুরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার ভূমি ফাতেমা-তুজ-জোহরা উপজেলার বালিয়া বাজারে ১৪ জুন রোজ সোমবার বিকাল ৩টায় অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা যায়, বিপুল পরিমান দয়াল বিড়ি নামে নকল ব্যান্ডরোলবিশিষ্ট বিড়ির প্যাকেট জব্দ করেন। নকল ব্যান্ডরোল বিশিষ্ট বিড়ি বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে দুটি মামলায় ২টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়।

বালিয়া বাজার ব্যবসায়ী নুর উদ্দিনকে ৪ হাজার ও মেহেদী সরকারকে ৩ হাজার টাকা অর্থদন্ডে জরিমানা করে আদায় ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা। এ সময় তিনি দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

এ সময় বালিয়া ইউপি চেয়ারম্যান আজহারুল মোজাহীদ সরকার, এসআই আশরাফুল ইসলাম সহ এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য