বুধবার, ১৯ মে, ২০২১

ভারতে ঘূর্ণিঝড় টাউকটের তাণ্ডবে ৩৭ জনের মৃত্যু, নিখোঁজ ৮১

 


ভারতে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় টাউকটের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৮১ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার ঘণ্টায় ১৯০ কিলোমিটার বেগে দেশটির পশ্চিমাঞ্চলীয় গুজরাট উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।

সরকারি কর্মকর্তাদের তথ্যানুযায়ী, শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গুজরাটে ১৩ জন, মহারাষ্ট্রে ১২ জন, কর্নাটকে ৮ জন, গোয়া ও কেরালায় দু’জনের মৃত্যু হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ে মুম্বাই উপকূলে বার্জ ডুবির ঘটনায় এখনো ৮১ জনের বেশি লোক নিখোঁজ রয়েছে।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, তারা ১৮৬ জনকে উদ্ধার করেছে। আর বাকিদের সন্ধান করে যাচ্ছে।

দুই দশকেরও বেশি সময়ের মধ্যে গুজরাটে এর চেয়ে শক্তিশালী আর কোনো ঘূর্ণিঝড় আঘাত হানেনি।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য