বুধবার, ১৯ মে, ২০২১

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর উপর ঝাঁপিয়ে পড়লেন স্ত্রী, কাটলেন পুরুষাঙ্গ

 


পটুয়াখালীতে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন প্রথম স্ত্রী। মঙ্গলবার রাতে সদর উপজেলার বদরপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বদরপুর নিবাসী মোছলেম তালুকদারের ছেলে কবিরের প্রথম স্ত্রী হাসি বেগমের ঘরে ১৩ ও ১ বছর বয়সের দুটি ছেলে রয়েছে। এই অবস্থায় প্রায় বছরখানেক আগে গোপনে আরো একটি বিয়ে করেন কবির। মঙ্গলবার এ ঘটনা জেনে যায় প্রথম স্ত্রী। ওইদিন বিকেলে দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে প্রথম স্ত্রীর বাসায় আসেন কবির তালুকদার। রাতে খাবার খেয়ে দুইজনে ঘুমাতে যান। একপর্যায়ে রাত ১১টার দিকে কবির ঘুমিয়ে পড়লে তার উপর ধারাল ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে পুরুষাঙ্গ কাটেন প্রথম স্ত্রী। এরপর রাত ২টার দিকে পুরুষাঙ্গে তোয়ালে পেঁচিয়ে পাশের বাড়িতে রক্তাক্ত অবস্থায় হাজির হন কবির।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, বরিশালে চিকিৎসা নিচ্ছেন কবির তালুকদার। স্ত্রীকে আটক করা হয়েছে, মামলার হয়েছে। বুধবার সকালে কবিরকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য