বুধবার, ১৯ মে, ২০২১

পীরগঞ্জে ইয়াবা ও ফেনসিডিল সহ দুইজন আটক



 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মে বুধবার ভোর রাতে ৭নং হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে ইমাম উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার ৮৮০ পিস ইয়াবা ও ২ টি ফেন্সিডিলের বোতল, ৫টি মোবাইল সেট একটি ট্যাব ও নগদ ৩০ হাজার টাকা সহ দুজনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

আটকৃতরা হলেন পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের মৃত পশির উদ্দিনের ছেলে ইমাম উদ্দিন (৫১), অপর জন একই উপজেলার ৯ নং সেনগাঁও ইউনিয়নের গোদাগাড়ী সিন্দুরনা গ্রামের মৃত শামসুল হকের ছেলে সাদেকুল ইসলাম (৩২)। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান মাদক দ্রব্য সংশোধনীয় ২০১৮ সালে আইনে আটকৃত জেল হাজতে প্রেরন করা হয়েছে ।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য