বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

গাইবান্ধা গাছ রক্ষা করলো বড় ধরণের দূর্ঘটনা হতে যাত্রীদের প্রাণ

 


 গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর এর পশ্চিমে লক্ষ্মীপুর রোডে বরযাত্রীবাহী বাসটি আজ ১৯ মে বুধবার সকাল ১১টায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। তবে রাস্তার ধারে গাছ থাকায় বাসটি ৩০ফুট গভীরে যাওয়ার হাত থেকে রক্ষা পায়।


বাসের যাত্রীদের মতে চালকের অদক্ষতার কারণেই দুর্ঘটনা ঘটেছে। বরযাত্রী বাহী আল মদিনা বাসটি ঢাকা মেট্রো-ঙ ১৪ -১৯৯৮ নং বাসটি বরযাত্রী নিয়ে যাওয়া পথে বড় ধরণের দূর্ঘটনার হাত হতে রক্ষা পায়। এ ঘটনাটি দেখে স্থানীয়রা বলেন , রাস্তায় সাধারনত বর্তমান সময়ে ধানের খড় ও ধান শুকানোর কাজ করার দ্রুত গতির ছোট বড় গাড়ী গুলো দূর্ঘটনার কবলে পড়ছে।


স্থানীয় সচেতন মহল জেলার ছোট বড় সড়ক গুলোতে ধানের খড় ও ধান শুকানোর কাজ বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছেন।





শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য