ময়মনসিংহে তারাকান্দা উপজেলায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭'র শুভ উদ্বোধন করা হয়েছে। বিসকা বনাম কাকনী খেলায় অংশ নেয়।
শুক্রবার বিকালে তারাকান্দা বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজ মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক,উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংক,
আওয়ামীলীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারন সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছে বিসকা ইউনিয়ন বনাম কাকনী ইউনিয়ন। সার্বিক তত্বাবধানে রয়েছেন তারাকান্দা উপজেলা ক্রীড়া সাধারণ সম্পাদক হয়রত আলী তুষার।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য