তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জমি নিয়ে দুই ভাইয়ে বিরোধে ৪জন আহত।
জানা গেছে, ঢাকুয়া ইউনিয়নে ভালকী গ্রামে ২২মে শনিবার ভোরে হেকমত আলী (৫৬) বসত বাড়ীতে হামলা চালিয়ে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
হেকমত আলী জানান, সম্পর্কে তার ভাই , লেয়াকত আলী, রফিকুল গং লাঠিসোটা নিয়ে ওই হামলা চালাই।
এতে গুরুতর আহত হয় , অজুফা খাতুন (৭০) অবস্থা আশংকাজনক , নয়ন মিয়া (৩৫) ফরিদা খাতুন (২৬) বিষয়টি নিয়ে গ্রাম্য শালিশের মাধ্যমে ৫/৬ মাস পূর্বে ঢাকুয়া ইউনিয়নের, উপজেলা আ•লীগের নেতা একরাম হোসেন তালুকদার স্থানীয় গন্যমান্য লোকজনকে নিয়ে সমাধান করে দেন ।
তার রেশ ধরেই ওই মারামারির ঘটনা ঘটে, গুরুতর আহত অবস্থায় বিচার চাইতে তারাকান্দা থানায় অবস্থান নেয় হেকমত আলীর পরিবার প্রায় দীর্ঘ সময় , এ সময় তারাকান্দা থানা প্রঙ্গনে রক্তাত্ব অবস্থায় পরে থাকতে দেখা যায় তাদেরকে ।
তার মধ্যে অজুফা খাতুন (৭০) উনার মথা গড়িয়ে রক্ত বের হতে থাকে , ৯টায় দিকে লেডি পুলিশ এসে ছবি তুলে থানা প্রাঙ্গন থেকে বেরিয়ে যেতে বলে ।
পরে উন্নত চিকিৎসার জন্য হেকমত আলী সিএনজি যোগে ফুলপুর হাসপাতালে নিয়ে যাই।
এ বিষয় নিয়ে ঢাকুয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। ওই বিষয় নিয়ে লেয়াকত আলী'র সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ফোন বন্ধ পাওয়া যায়।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য