সোমবার, ৩১ মে, ২০২১

তারাকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

 


তারাকান্দা প্রতিনিধি:  

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দায় কোরআনখানি,আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। 

বিতরণে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ময়মনসিংহ উত্তর জেলা  সেচ্ছাসেবকদলে  সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম কামাল,জেলা ছাত্রদলের সহ- সভাপতি মাসুদ ও সারোয়ার নাদিম টিটু, মৎস্যজিবিদলের আহবায়ক হজরত আহমেদ শাকিব,সদস্য সচিব আমিনুল ইসলাম রোমান,তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল,আবুল কালাম আজাদ,আজাহারুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, এইচ. এম জুয়েল,মামুন, সেচ্ছাসেবদল নেতা জহিরুল হক প্রমূখ।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য