টাঙ্গাইল
প্রতিনিধি: টাঙ্গাইল
সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায় ফাঁসিতে ঝুঁলে মল্লিকা বেগম নামে দুই সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার(১০ এপ্রিল) সকালে করটিয়া শীলপাড়া ভবতোষ মাঝির পরিত্যক্ত একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি সদর উপজেলার গোসাইবাড়ী কুমুল্লি গ্রামের মো. মিন্টু মিয়ার মেয়ে। জানাগেছে, প্রায় আট বছর আগে নিহত মোছা. মল্লিকা বেগমের সাথে মির্জাপুর উপজেলার হাট ফতেপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে বাদল মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে মোস্তাকিন(৬) ও মুজাহিদ(৪) নামের দুইটি ছেলে রয়েছে।
তার স্বামী বাদল মিয়া অটোরিকশা চালক। নিহতের বাবা মিন্টু মিয়া জানান, শনিবার সকালে করটিয়া শীলপাড়ার ভোজন শীল নামে এক ব্যক্তি মোবাইল ফোনে তাকে মল্লিকার আত্মহত্যার কথা জানান।
খবর পেয়ে তিনি স্থানীয় ইউপি সদস্য মো. শাহিনকে ঘটনাটি জানান। পরে ইউপি সদস্য শাহীন থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। করটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু জানান, যেহেতু ফাঁসিতে
ঝুঁলে মারা গেছেন, তাই ময়না তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ওয়াজেদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহতের বাম হাতে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- ব্লেডের আঁচরে ওই ক্ষতের সৃষ্টি হয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য